কলকাতার ভারতীয় জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে এক ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ওই ই-মেইল পাওয়ার পরই বিষয়টি পুলিশকে জানায় জাদুঘর কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ জাদুঘরের ভেতরে তল্লাশি অভিযান শুরু করে। এছাড়া ঘটনাস্থলে ‘বম্ব স্কোয়াড’ পাঠানো হয়।
বোমা থাকার হুমকি পাওয়ায় জাদুঘর বন্ধ রাখা সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে কয়েক ঘণ্টা জাদুঘরটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ওই ই-মেইলটিকে ‘প্রতারণা’ বলে সন্দেহ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এরকম কিছু ই-মেইল এসেছে বলে জানানো হয়েছে।
‘টেরোরাইজার ১১১’ নামের একটি সংগঠনের নামে পাঠানো ওই ই-মেইলে দাবি করা হয়, ‘তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে।’