আসন্ন ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবকিলান শিবির থেকে মনোনয়নের দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিল দলটির প্রভাবশালী নেতা রন ডিস্যান্টিসকে ।অনেকে ফ্লোরিডার সাবেক এই গভর্নরকে দলীয় সমর্থকদের জনপ্রিয়তার বিচারে এগিয়ে রাখছিলেন ট্রাম্পের থেকেও।
তবে মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে আজ এক চমক জাগানিয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রন ডিস্যান্টিস। সম্প্রতি নিউ হ্যাম্পশায়ার শহরে রিপালবালিকান প্রাইমারিতে খুব সামান্য সমর্থন পেয়েছিলেন এই প্রভাবশালী নেতা।
ভিডিও বার্তায় ডিস্যান্টিস ‘জয়ের সুনির্দিষ্ট পথ না থাকায়’ সরে দাঁড়াচ্ছেন বলে জানান এই ফ্লোরিডা গভর্নর।সাত মাস প্রচারণার পর ডিস্যান্টিস সরে দাঁড়ানোয় রিপাবলিকান শিবির থেকে ট্রাম্পের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ঠিকে আছেন নিকি হ্যালি।