ইরানের অভ্যন্তরে দুইটি প্রধান প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে গোপন হামলা চালিয়েছে ইসরায়েল। চলতি সপ্তাহে এই হামলা চালানো হয়েছে।
দুই পশ্চিমা কর্মকর্তা এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে যুক্ত একজন সামরিক কৌশলবিদের সঙ্গে তাদের কথা হয়েছে। ওই কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের হামলার ফলে দেশটিতে লাখ লাখ মানুষের রান্নার গ্যাস সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়েছে।
ইসরায়েল এর আগেও, একাধিকবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে। এমনটি ইরান ও ইরানের বাইরে দেশটির বিজ্ঞানী ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করেও একাধিক গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে তেল আবিব।
এদিকে হামলার পর ইরানের তেলমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই হামলা পরিকল্পিত। ইরানের বিভিন্ন প্রদেশে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানোর জন্যই এই হামলা চালানো হয়েছে। তবে তিনি হামলাকারী হিসেবে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেননি।