অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নারী এমপি ব্রিটানি লাউগা অভিযোগ করেছেন তাকে মাদক খাইয়ে যৌন হয়রানি করা হয়ছে। এ অভিযোগের পরই পুলিশ ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে।
স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রী মিসেস লাউগা বলেছেন, তার নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে একদিন সন্ধ্যায় তাকে আক্রমণ করা হয়। সেখানেই তাকে তার অজান্তে মাদক খাইয়ে যৌন হেনস্তা করা হয়েছে। তিনি আরও বলেন, এমন ঘটনা যে কারও সঙ্গে হতে পারে। আরও দুঃখজনকভাবে এটি যখন আমাদের সঙ্গ ঘটে।
৩৭ বছর বয়সী এই এমপি গত ২৮ এপ্রিল প্রথমে পুলিশের কাছে এবং পরে হাসপাতালে যান। অস্ট্রেলিয়ান পুলিশ এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।
ব্রিটানি লাউগা এমপি বলেন, হাসপাতালে পরীক্ষায় আমার দেহে মাদক পাওয়া গেছে যেটি আমি গ্রহণ করিনি। এই মাদক আমার দেহে মারাত্মক প্রভাব ফেলেছে।
এদিকে কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন এ ঘটনা জানার পর বিষ্ময় প্রকাশ করেছেন। এটিকে ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করেছেন তিনি।