উত্তর গাজায় তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেখানে ইসরাইলি সামরিক বাহিনী কিছু এলাকা খালি করার আহ্বান জানিয়েছে। এদিকে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি বলে উল্লেখ করেছে।
জানা যায, গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে। রোববার রাতে ইসরাইলের সেনা জাবাইলিয়াতে আক্রমণ করেছে। ইসরাইলের যুদ্ধবিমান জাবাইলিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে। জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও ছিল। সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল।
জাবাইলিয়াতে হামাসের সাথে ইসরাইলি সেনার তীব্র লড়াই হচ্ছে।