ইসরায়েলের পক্ষ থেকে তিন স্তরের যুদ্ধবিরতির যে প্রস্তাব হামাসের কাছে দেওয়া হয়েছিল তার একটি পরিমার্জিত রুপ সবার সামনে তুলে ধরেছেন জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই প্রস্তাব ঘোষণা করেন।
তিন স্তরের যে যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় জিম্মি সব ইসরায়েলী নাগরিকের মুক্তির পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার ও স্থায়ীভাবে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ ও সংঘাত শেষ হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
জো বাইডেন তার ভাষণে বলেন, যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধ পরবর্তী দিন শুরু করার এখনই সময়।এর মাধ্যমে ইসরায়েলী জিম্মিদের মুক্তি, দেশটির নিরাপত্তা নিশ্চিত ও পাশাপাশি এর মাধ্যমে গাজাবাসীর যন্ত্রণাও শেষ হবে বলে বাইডেন জানান।
বাইডেন ঘোষিত তিন স্তরের এ প্রস্তাবে প্রথম স্তর হবে ছয় সপ্তাহ স্থায়ী। যেখানে গাজার জনবহুল এলাকাগুলো থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল। বিপরীতে নারী,বৃদ্ধ ও আহত ‘নির্দিষ্ট’ সংখ্যক জিম্মি মুক্তি দিবে হামাস। এসময় গাজার বাস্তুচ্যুত নাগরিকেরা তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে আসতে পারবেন। এ সময় প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে।
দ্বিতীয়া ধাপে হামাস নিজেদের হেফাজতে জীবিত থাকা সকল জিম্মিকে মুক্তি দিবে।বিপরীতে গাজা থেকে থেকে সম্পূর্ণ রূপে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল।এই যুদ্ধ বিরতি ‘স্থায়ী বৈরিতা সমাপ্তি’র দিকে এগোবে।
তৃতীয় ধাপে জীবিত অথবা মৃত বাকি জিম্মিদের মুক্তি দিবে হামাস।গাজা পুনর্গঠনের পরিকল্পনা শুরু হবে। যেখানে হাসপাতাল ও স্কুল পুনঃনির্মাণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দফায় দফায় যুদ্ধ বিরতির আলোচনায় বসলেও গত বছরের ডিসেম্বরের পর আর ঐক্য মধ্যে পৌঁছাতে পারেনি হামাস ও ইসরায়েল।সম্প্রতি ইসরাইল বহুল আলোচিত রাফায় আগ্রাসন শুরু করলে আলোচনা থেকে নিজেদের ঘোষণা দিয়েছিল হামাস।